সরকারিকৃত শিক্ষকদের স্বগ্রেডে বেতনে দাবী।
সরকারের নিরর্বাহী আদেশে ২০১৬ সালে প্রতি উপজেলায় একটি কলেজ সরকারিকরণের ঘোষণা দেয়া হয়। পরে ২০১৮ সালে জি.ও জারী এবং ২০২৪ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও- আত্তীকরণ বিধিমালা ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণ নানাভাবে বৈষম্যের স্বীকার হচ্ছেন।
বেতন গ্রেড ও স্কেল অবনমন, পদোন্নতির নীতিমালা না থাকায়- পদোন্নতি বঞ্চিত, একাধিক কলেজে চাকুরি গণনায় অন্তর্ভুক্ত না করা, বদলীর ব্যবস্থা না থাকা, স্থায়ীকরণের দীর্ঘসূত্রিতাসহ নানান সমস্যা নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে বহু আবেদন-নিবেদন, দেন-দরবার, আলাপ-আলোচনা করেও কোন প্রকার সূরাহা হয়নি।
আজ ১৬ মে ২০২৫, শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১ তোপখানা রোড, ঢাকায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর সভায় সর্বসম্মতভাবে কয়েকটি দাবি গৃহীত হয়। গৃহীত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকের সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত আহ্বান জানানো হয়।
সভায় গৃহীত দাবিসমূহ :
১। দ্রুততম সময়ের মধ্যে ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণের বেতন সংরক্ষণ ও কার্যকরি চাকুরিকাল নির্ধারণ ও বাস্তবায়ন।
২। ২০১৮ বিধিতে আত্তীকৃত কলেজ সমূহে সরকারি কলেজের অনুরূপ পদসোপানসহ পদোন্নতির নীতিমালা প্রণয়নপূর্বক দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ।
৩। ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণের চাকুরি আত্তীকৃত কলেজ সমূহে বদলীযোগ্য করণ।
৪। ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারীগণের চাকুরী স্থায়ীকরণ সহজ করে দ্রুত স্থায়ীকরণ সম্পন্ন করণ।
৫। ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণের একাধিক কলেজে চাকুরি গণনার মাধ্যমে চাকুরি ধারাবাহিকতা রক্ষা করা।
৬। ২০১৮ বিধিতে আত্তীকৃত কলেজ সমূহে ক্যাডার শিক্ষকদের সংযুক্তি নিয়োগ বন্ধকরণ।
সকশিস নেতারা জানান, উল্লিখিত দাবিসমূহ ৩০ জুন ২০২৫ এর মধ্যে বাস্তবায়ন করা না হলে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণের স্বার্থে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সকশিস এর ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: ইসাহাক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান ও সাংগঠনিক সম্পাদক (সার্বিক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
পরে সভার দ্বিতীয় অধিবেশনে চলমান কার্যনির্বাহী কমিটির সমাপনান্তে গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরবর্তী মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনে সভাপতি জাকারিয়া মাহামুদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান ও সাংগঠনিক সম্পাদক (সার্বিক) পদে মো. আলী আক্কাস সর্বসম্মতিতে নির্বাচিত হন। একই সঙ্গে বিদায়ী সভাপতি মো: ইসাহাক উপদেষ্টা হিসাবে মনোনিত হন।
সভায় বিদায়ী সভাপতি মো: ইসাহাক নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকে সভায় পরিচয় করিয়ে দেন এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নবনির্বাচিত তিনজন কে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ষোষণা করা হয়।
সংগৃহীত

Comments
Post a Comment