Posts

Showing posts from March, 2021

নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় ঐতিহ্য ও গৌরবের শতবর্ষে পদার্পণ।

Image
মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি, নওগাঁঃ বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তের কোল ঘেঁষে অবস্হিত এবং দেশের খাদ্যভান্ডার ও সবুজ প্রকৃতির অপরুপ সৌন্দর্যের নীলাভুমি হিসাবে পরিচিত নওগাঁ জেলা।  এ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্হিত অতি প্রাচীন, মানসন্মত  ও ঐতিহ্যবাহী মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ   বিদ্যালয়টি স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গৌরবের একশত বর্ষে পদার্পণ  করেছে। এ প্রতিষ্ঠানটি জন্ম লগ্ন থেকেই সুগৌরবে গৌরাবান্বিত। ইতিহাস থেকে জানা যায়, মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরেরর রাজত্বকালে ( ১৬০৫--১৬২৭ ) মহাদেবপুর জমিদারির উদ্ভব হয়। শীযুক্ত নয়ন চন্দ্র রায় চৌধূরী ছিলেন  এ জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তাঁর আদি নিবাস ভারতের বর্ধমানে। মুঘলদের বাংলা বিজয়ে সহযোগ িতা  করার জন্য তাঁর উত্তরাধিকারী শ্রী  বীরেশ্বর রায় চৌধূরী সম্রাট জাহাঙ্গীরের র কাছ থেকে পুরস্কার স্বরুপ পরগনা জাহাঙ্গীরাবাদের জায়গির লাভ করেন। এ জায়গিরই পরবর্তী সময়ে বিশাল মহাদেবপুর জমিদারিতে পরিনত হয়। যার প্রেক্ষিতে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারেই মহাদেবপুরের আরেক নামকরণ করা হয় জাহ...