Posts

Showing posts from July, 2021

বাংলাদেশ গ্রন্হাগার সমিতির ইতিহাস

Image
  বাংলাদেশ গ্রন্থাগার সমিতি   গ্রন্থাগার ও গ্রন্থাগারিকদের জাতীয় সংগঠন যা ১৯৫৬ সালের জুলাই মাসে পাকিস্তান গ্রন্থাগার সমিতি (পাকিস্তান লাইব্রেরি অ্যাসোসিয়েশন) নামে প্রতিষ্ঠি হয়। ১৯৫৪ সালের জুলাই মাসে ঢাকার পলাশী ব্যারাকে একটি গ্রন্থাগার সমিতি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম আবদুর রহমান মৃধা, এ.ই.এম শামসুল হক, রকিব হোসাইন, সিদ্দিক আহমেদ চৌধুরী, জামিল খান, খন্দকার আবদুর রব এবং তোফাজ্জল হোসেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান এবং খন্ডকালীন গ্রন্থাগারিক ড. নাফিস আহমেদের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন আহমদ হোসাইন, আবদুর রহমান মৃধা, রকিব হোসাইন, এ.এম মোতাহার আলী খান এবং নার্গিস জাফর। ১৯৫৬ সালের জানুয়ারি মাসে প্রস্তাবিত পূর্ব পাকিস্তান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। আহমদ হোসাইন, আবদুর রহমান মৃধা ও রকিব হোসাইনকে নিয়ে গঠিত এই কমিটিকে সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রিডার শামসুজ্জামান আনসারী। তাঁদের সুপারিশের ভিত...