Posts

নওগাঁ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Image
  অদ্য ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।  নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এবং সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ  সাইফুল ইসলামসহ  জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নওগাঁর মহাদেবপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image
   উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব)  জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব হুসেইন মুহম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব খুরসিদুল ইসলাম ,  জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস,এম ইব্রাহিম হোসেন,  মহিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুবি আরা খানম, সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ মোজাম্মেল হক প্রমূখ। নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক শাসনের অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব, স্মার্ট ফোনের অপব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং শিক্ষার্থীদের অধিক স্বাধীনতাকে দায়ী করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের  শিক্ষকদের অনুশাসন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার নাম করে কেউ যেন বেওয়ারিশ ঘুরে না বেড়ায় সেদিকে লক্ষ্য রাখার আহবান করেন। সকাল  ৯.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত সকল শিক্ষককে প্রাইভেট,  কোচিং না করানোর জন্য অনুরোধ করা হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত যৌন হয়রান...

নতুন বেতন স্কেল পাবেন সরকারি কর্মচারিরা

Image
২০২৬ -সালে শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ । ৩০/০৯/২০২৫ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে।সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশনের একজন সদস্য বলেন,সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড ও গড়ে কী হারে বেতন বাড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে।  প্রতিবেশী ...

স্ক্যাবিস বা চর্মরোগে সচেতনতা

Image
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি। স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়। স্ক্যাবিসের ভয়াবহতা : ১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে। ২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়। ৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি। ৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন। ৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হ...

সরকারিকৃত শিক্ষকদের স্বগ্রেডে বেতনে দাবী।

Image
  সরকারের নিরর্বাহী আদেশে ২০১৬ সালে প্রতি উপজেলায় একটি কলেজ সরকারিকরণের ঘোষণা দেয়া হয়। পরে ২০১৮ সালে জি.ও জারী এবং ২০২৪ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও- আত্তীকরণ বিধিমালা ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক কর্মচারিগণ নানাভাবে বৈষম্যের স্বীকার হচ্ছেন। বেতন গ্রেড ও স্কেল অবনমন, পদোন্নতির নীতিমালা না থাকায়- পদোন্নতি বঞ্চিত, একাধিক কলেজে চাকুরি গণনায় অন্তর্ভুক্ত না করা, বদলীর ব্যবস্থা না থাকা, স্থায়ীকরণের দীর্ঘসূত্রিতাসহ নানান সমস্যা নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে বহু আবেদন-নিবেদন, দেন-দরবার, আলাপ-আলোচনা করেও কোন প্রকার সূরাহা হয়নি। আজ ১৬ মে ২০২৫, শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১ তোপখানা রোড, ঢাকায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর সভায় সর্বসম্মতভাবে কয়েকটি দাবি গৃহীত হয়। গৃহীত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকের সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত আহ্বান জানানো হয়। সভায় গৃহীত দাবিসমূহ : ১। দ্রুততম সময়ের মধ্যে ২০১৮ বিধিতে আত্তীকৃত শিক্ষক ক...

মর্হাঘ ভাতা দেওয়ার ভাবনায় সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে। আগামী অর্থবছরে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। ভাতা দিলে আগামী অর্থবছরে বাড়তি কত খরচ হবে, তার হিসাব-নিকাশ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  গত ডিসেম্বরে ‘মহার্ঘ ভাতা’ সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। ২০১৫ সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয়। কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি। এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্প...

নওগাঁর মহাদেবপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত

Image
  নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।   প্রভাষক জনাব মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)  জনাব স. ম আসাদুজ্জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান।  তিনি শিক্ষার্থীদের শিক্ষক ও পিতা-মাতাকে শ্রদ্ধার পরামর্শ দিয়ে শিষ্ঠাচার, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। স্বাস্থ্য সুরক্ষায় ক্রীড়ার গুরুত্ব এবং সামাজিক অবক্ষয় তুলে ধরেন। অন্যান্য অতিথির মধ্যে নওগাঁ বিএমসি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মো. হামিদুল হক, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ নাজিম উদ্দীন মিঞা, উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ রবিউল আলম বুলেট, জামাত আমীর সুমন হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফরিদুল ইসলাম  উপস্থিত ছিলেন। এ সময় উপস্হিত ছিল অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। পরে মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।