Posts

Showing posts from November, 2020

সংকটে বেসরকারি শিক্ষক/কর্মচারীরা

Image
 সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা   শিক্ষা দর্পণ ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজ–মাদ্রাসার যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর ভাতা ও কল্যাণ সুবিধার টাকা না পেয়ে বছরের পর বছর নিদারুণ সংকটে দিন কাটাচ্ছেন, তাঁদের ব্যথা সরকার আদৌ উপলব্ধি করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।  কেননা, তাঁদের কষ্ট উপলব্ধি করতে পারলে বাস্তবোচিত ও কার্যকর উদ্যোগ নিশ্চয়ই এত দিনে গৃহীত হতো। যে মানুষগুলো সারা জীবন মানুষ গড়ার কারিগর হিসেবে সেবা দিয়ে গেছেন, তাঁদেরই এখন জীবনের এই পর্যায়ে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি জাতির জন্য লজ্জার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবসরের পর নানামুখী সংকটে রয়েছেন। পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন।  এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, জেলা পর্যায়ের শিক্ষা অফিসের চেয়ে কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা।  কিশোরগঞ্জের আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. গুলশানারা বেগম। অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহুদিন। হার্টের রোগী গুলশানারার বুকের ব্যথার চেয়েও টাকা না পাও...