সরকারিকৃত প্রভাষকদের বেতনগ্রেড অবনমন!
সদ্যসরকারিকৃত প্রভাষকদের বেতনগ্রেড অবনমন করা হয়েছে। সর্বশেষ জারীকৃত "কলেজ শিক্ষক - কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮" এর আলোকে কলেজ গুলোকে সরকারিকরণ করতে গিয়ে প্রভাষকদের বেতন ৭ম গ্রেড থেকে নামিয়ে ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। একই ভাবে কলেজের গ্রন্হাগারিক ও সহকারী গ্রন্হাগারিকদের বেতন গ্রেডেও অবনমন করা হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে পৌছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে স্কুল সরকারিকরণের সিদ্ধান্ত গ্রহন করেন। সরেজমিনে ঘুরে জানা যায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর সদর উপজেলাধীন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজটি "২০১৮ কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা" এর আলোকে গত ২৪ সেপ্টেম্বর ২০১৮ সনে সরকারিকরণের আদেশ ( জিও) জারী করা হয় এবং চলতি বছরে অর্থাৎ ২০২১ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রালয় কর্তৃক ৪২জন শিক্ষক- কর্মচারীকে সরক...