মহাদেবপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত
মহাদেবপুরে শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার মহাদেবপুরে আজ বৃহস্পতিবার শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব । স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, চাঁন্দাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ হাজী মো. মোবারক আলী, জোয়ানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জিল্লুর রহমান, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্র...