Posts

Showing posts from February, 2023

সরকারিকৃত প্রদর্শক, সহঃগ্রন্হাগারিকদের বেতনগ্রেড বৈষম্য ও অবনমন

Image
  সরকারিকৃত প্রদর্শক, সহঃগ্রন্হাগারিকদের বেতনগ্রেড বৈষম্য ও অবনমন বঙ্গবন্ধু কন্যা     মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয় ও একটি করে কলেজ সরকারিকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত প্রায় ৩৩৫টি কলেজ এবং প্রায় ৩৩০ টির মত স্কুল সরকারিকরণ করা হয়েছে। প্রতিষ্ঠান সরকারি হলে শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী কম খরচে উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে,  শিক্ষক-কর্মচারীদের মান-সম্মান,  পদমর্যাদা,আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং এমপিওভুক্ত পদ ও বেতনগ্রেড অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন কমবে না ( অবনমন হবে না) । এটাই  সর্বজন স্বীকৃত এবং বাস্তবসম্মত দৃষ্টান্ত।   এমপিওভুক্ত বেসরকারি কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণ ০৮ (আট) বছর চাকরি করার পর একটি উচ্চতর বেতনস্কেল পেয়ে থাকেন। বিশেষ করে আমরা যারা প্রভাষক,  প্রদর্শক সহঃগ্রন্হাগারিক  বা সমপর্যায়ের পদে কর্মরত। এ পদগুলো শিক্ষক পদ এবং প্রথম ও  দ্বিতীয় শ্রেণির (গ্রেড-৯ম ও ১০ম)। এমপিও নীতিমালা অনুসারে একই প্রতিষ্ঠানে আট বছর চাক...