Posts

Showing posts from February, 2021

মহাদেবপুরেরর ইতি কথা

Image
মুগল আমলে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে (১৬০৫-১৬২৭ ) মহাদেবপুর জমিদারির উদ্ভব হয়। নয়নচন্দ্র রায় চৌধুরী ছিলেন এ জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তাঁর আদি নিবাস ছিল বর্ধমানে। মুগলদের বাংলা বিজয়ে সহযোগিতা করার জন্য তাঁর উত্তরাধিকারী বীরেশ্বর রায় চৌধুরী সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার স্বরূপ পরগণা জাহাঙ্গীরাবাদের জায়গির লাভ করেন। এ জায়গিরই পরবর্তী সময়ে বিশাল মহাদেবপুর জমিদারিতে পরিণত হয় এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারেই মহাদেবপুরের আরেক নামকরণ হয় জাহাঙ্গীরপুর। নয়নচন্দ্র রায় চৌধুরীর উত্তরাধিকারী বীরেশ্বর রায় চৌধুরী জমিদারি পরিচালনায় বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। জনকল্যাণার্থে তিনি তাঁর জমিদারি এলাকায় বহু মন্দির নির্মাণ ও পুকুর খনন করেন। বীরেশ্বর রায় চৌধুরীর মৃত্যুর পর এ জমিদারি তাঁর চার পুত্র ও পিতৃব্য পুত্র (cousin) লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর মধ্যে ভাগাভাগি হয়। লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর মৃত্যুর পর তাঁর পুত্র ব্রজনাথ রায় চৌধুরী জমিদারির উত্তরাধিকারী হন। ব্রজনাথ রায় চৌধুরী তাঁর জীবদ্দশায় দু’পুত্র দুর্গানাথ রায় চৌধুরী ও গোবিন্দনাথ রায় চৌধুরীর মধ্যে এস্টেট সমানভাগে ভাগ...

পবিএ বায়তুল্লাহ (কাবা গৃহ ) নির্মানের সংক্ষিপ্ত ইতিহাস।

Image
ইতিহাস থেকে জানা যায়,হযরত আদম (আ) এ পৃথিবীতে আগমন করার পূর্বেই আল্লাহর নির্দেশে সর্বপ্রথম ফেরেস্তাগণ তাঁদের ইবাদতখানা বাইতুল মামুরের ঠিক ব রাবর নিচে পৃথিবীতে এ গৃহটি নির্মাণ করেন। অতঃপর হযরত আদম (আ) পৃথিবীতে এসে কাবা ঘর পনঃনির্মাণ করেন।  হযরত নূহ (আ) -এর যগের মহাপ্লাবন পর্যন্ত এই ঘর অক্ষত ছিল। মহাপ্লাবনে নিমজ্জিত ও বিধ্বস্ত হওয়ার পর হযরত ইব্রাহীম ( আ) এর যুগ পর্যন্ত তা একটি টিলার অবয়বে বিদ্যমান ছিল।  অতঃপর হযরত ইব্রাহীম  (আ)  ও ইসমাইল ( আ) আল্লাহর নির্দেশে এর পূনঃনির্মাণ করেন। পরবর্তীকালে কোন একসময় কাবা গৃহের প্রাচীর ধসে জুরহাম গোএের লোকেরা এর পুনঃনির্মাণ কর ে ন। কালের আ ব র্তনে এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকা গোএ এবং একবার কুরাইশরা এ গৃহ নির্মাণ করেন। কুরাইশদের নির্মাণ কাজে স্বয়ং রাসূল ( স ) অংশ নিয়েছিলেন, কিন্তু কুরাইদের এ নির্মাণের ফলে ইব্রাহীমি ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায় এবং পরবর্তীতে সাহাবী, তাবেঈন, তাবে-তাবেঈনসহ তুর্কি ও পর্যায়ক্রমে সৌদি বাদশাগণ এ কাবা ঘৃগের সংস্কার করেন।। হজ্বের তিনটি ফরজের একটি হচ্ছে এই বাইতুল্লাহ ( কাবা) তাওয়াফ করা।...