পবিএ বায়তুল্লাহ (কাবা গৃহ ) নির্মানের সংক্ষিপ্ত ইতিহাস।



ইতিহাস থেকে জানা যায়,হযরত আদম (আ) এ পৃথিবীতে আগমন করার পূর্বেই আল্লাহর
নির্দেশে সর্বপ্রথম ফেরেস্তাগণ তাঁদের ইবাদতখানা বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে পৃথিবীতে এ গৃহটি নির্মাণ করেন। অতঃপর হযরত আদম (আ) পৃথিবীতে এসে কাবা ঘর পনঃনির্মাণ করেন।  হযরত নূহ (আ) -এর যগের মহাপ্লাবন পর্যন্ত এই ঘর অক্ষত ছিল। মহাপ্লাবনে নিমজ্জিত ও বিধ্বস্ত হওয়ার পর হযরত ইব্রাহীম ( আ) এর যুগ পর্যন্ত তা একটি টিলার অবয়বে বিদ্যমান ছিল।  অতঃপর হযরত ইব্রাহীম  (আ)  ও ইসমাইল ( আ) আল্লাহর নির্দেশে এর পূনঃনির্মাণ করেন।

পরবর্তীকালে কোন একসময় কাবা গৃহের প্রাচীর ধসে জুরহাম গোএের লোকেরা এর পুনঃনির্মাণ করন। কালের আর্তনে এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকা গোএ এবং একবার কুরাইশরা এ গৃহ নির্মাণ করেন। কুরাইশদের নির্মাণ কাজে স্বয়ং রাসূল ( স ) অংশ নিয়েছিলেন, কিন্তু কুরাইদের এ নির্মাণের ফলে ইব্রাহীমি ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায় এবং পরবর্তীতে সাহাবী, তাবেঈন, তাবে-তাবেঈনসহ তুর্কি ও পর্যায়ক্রমে সৌদি বাদশাগণ এ কাবা ঘৃগের সংস্কার করেন।।
হজ্বের তিনটি ফরজের একটি হচ্ছে এই বাইতুল্লাহ ( কাবা) তাওয়াফ করা। এই কাবা গৃহের দিকে মুখ করেই পৃথিবীর সকল মুসলিম উম্মা সালাত আদায় করেন। উল্লেখ্য,  এ কাবা গৃহে( মসজিদুল হারাম) এক ওয়াক্ত সালাত আদায়ের সাওয়াব   কোন ব্যক্তির নিজ গৃহে এক লক্ষ ওয়াক্ত সালাত আদায়ের সমতুল্য  বলে একাধিক সহী-হাদিছে উল্লেখিত আছে।( অনইচ্ছায় ভুল অমার্জনীয়)

সংগৃহিতঃ
প্রতিবেদকঃ মোঃ রফিকুল ইসলাম (খোকন)। মহাদেবপুর,নওগাঁ।

Comments

Popular posts from this blog

নতুন বেতন স্কেল পাবেন সরকারি কর্মচারিরা

সরকারিকৃত প্রদর্শক, সহঃগ্রন্হাগারিকদের বেতনগ্রেড বৈষম্য ও অবনমন

সরকারিকৃত প্রভাষকদের বেতনগ্রেড অবনমন!