Posts

Showing posts from June, 2021

এমপিওশিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

Image
  এমপিওশিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সরাসরি নিয়োগের পূর্বে শূন্য পদের বিপরীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি নীতিমালা প্রণয়ন না করার ঘটনাকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা মর্মে আবারো রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শিক্ষক-কর্মচারীদের সরাসরি নিয়োগের পূর্বে শূন্য পদের বিপরীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশনা কেন দেয়া হবে না তার জবাবও রুলে জানতে চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, এনটিআরসিএ চেয়ারম্যানসহ মোট ছয়জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  এমপিওভুক্ত কয়েকজন শিক্ষকের দায়ের করা একটি রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বুধবার  (২ জুন) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ  বিবাদীদের প্রতি এ রুল জারি করেন। রিটকারীদের পক্ষে মামলাটি পরিচাল...

চোখের পানি কোনো সাধারন পানি নয়!

Image
  চোখের পানি কোনো সাধারন পানি নয়! চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ "চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ। . এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে। এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়। . এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়। . এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।" চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত! আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত। চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণুমুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে। চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্র...