Posts

Showing posts from May, 2024
Image
  বেসরকারি শিক্ষকদের বাড়তি আর্থিক সুবিধা দিতে রুল সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ-সুবিধা কেন এক বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রিটকারীদের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত ৩১ আগস্ট এ রুল জারি করেন।   বুধবার (১৪ সেপ্টেম্বর) রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি (এমপিও ভুক্ত) শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) কর্মরত শিক্ষক ও কর্মচারীগণের বেতন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা, ১৯৯৯ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা, ২০০৫ এর আলোকে ...

বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হলেন নওগাঁর জেলা শিক্ষাকর্মকর্তা

Image
  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন নওগাঁ জেলার শিক্ষা কর্ম বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচন হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। চড়ান্ত যাচাই-বাছাই অন্তে রোববার দিবাগত রাত ১০টার দিকে এ কার্যক্রম সমাপ্ত হয়।  পরে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়।  সূত্রমতে জানা যায়,  বিভাগের ৮টি জেলা শিক্ষা অফিসারদের মধ্যে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা অফিসার। রাজশাহী বিভাগের মোট ৮টি জেলার শিক্ষা অফিসারদের মধ্যে থেকে চড়ান্ত যাচাই-বাছাই শেষে বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হন তিনি।   বিভাগের অধ্যক্ষ (কারিগরি কলেজ) নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিসনেস ম্যানেজমেন্ট কলেজ, মান্দা, নওগাঁ। বাংলা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নওগাঁ সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সিথি সাহা, ইংরেজি রচনায় বিয়াম ল্যাবরেটরি স্কু...

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড: আতিউর রহমান এর জীবন কথা

Image
বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড: আতিউর রহমান স্যারের বাস্তব  জীবনি এটা। লেখাটা আগে আপনার ছেলে মেয়েকে পড়ান,তারপর আপনি নিজে পড়ুন। টাকা থাকলেই জীবনে অনেক বড় কিছু  হওয়া বা করা যায় না। ইচ্ছা থাকলে সন্মান, টাকা আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে। তাই হতাশ হবেন না। ............................................................... আমার  জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগাঁয়ে। ১৪ কিলোমিটার দূরের শহরে যেতে হতো  পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস  ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা  পাঁচ ভাই, তিন বোন। কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটতো আমাদের। আমার দাদার আর্থিক অবস্থা ছিলো মোটামুটি। কিন্তু তিনি আমার বাবাকে তাঁর বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা  ছনের ঘরে আমরা এতগুলো ভাই-বোন আর বাবা-মা থাকতাম। মা তাঁর বাবার বাড়ি  থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন। তাতে তিন বিঘা জমি কেনা হয়।  চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন, তাতে বছরে  ৫/...