বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হলেন নওগাঁর জেলা শিক্ষাকর্মকর্তা
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন নওগাঁ জেলার শিক্ষা কর্ম
বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচন হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। চড়ান্ত যাচাই-বাছাই অন্তে রোববার দিবাগত রাত ১০টার দিকে এ কার্যক্রম সমাপ্ত হয়।
পরে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়।
সূত্রমতে জানা যায়, বিভাগের ৮টি জেলা শিক্ষা অফিসারদের মধ্যে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা অফিসার। রাজশাহী বিভাগের মোট ৮টি জেলার শিক্ষা অফিসারদের মধ্যে থেকে চড়ান্ত যাচাই-বাছাই শেষে বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হন তিনি।
বিভাগের অধ্যক্ষ (কারিগরি কলেজ) নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিসনেস ম্যানেজমেন্ট কলেজ, মান্দা, নওগাঁ। বাংলা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নওগাঁ সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সিথি সাহা, ইংরেজি রচনায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মনোয়ার, বিতর্ক প্রতিযোগিতায় সাফিন আহম্মেদ, অভিনয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইশতিয়াক ইসলাম, উচ্চাঙ্গ নৃত্যে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী লাবীবা আলম রামতা ও মুকুট মনি দেব, কেরাতে নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মুহতাদি রহমান ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।
জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান বলেন, বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার শিক্ষা পরিবারের কর্মকর্তা, সহকর্মী ও দেশবাসীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।
সংগৃহিত

Comments
Post a Comment