নওগাঁর মহাদেবপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত
নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক জনাব মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জনাব স. ম আসাদুজ্জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের শিক্ষক ও পিতা-মাতাকে শ্রদ্ধার পরামর্শ দিয়ে শিষ্ঠাচার, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। স্বাস্থ্য সুরক্ষায় ক্রীড়ার গুরুত্ব এবং সামাজিক অবক্ষয় তুলে ধরেন। অন্যান্য অতিথির মধ্যে নওগাঁ বিএমসি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মো. হামিদুল হক, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ নাজিম উদ্দীন মিঞা, উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ রবিউল আলম বুলেট, জামাত আমীর সুমন হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় উপস্হিত ছিল অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। পরে মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।