পরীক্ষার হলে লাইভ প্রচার, কেন্দ্র সচিবসহ চার জন অব্যাহতি
পরীক্ষার হলে ফেসবুক লাইভ, কেন্দ্র সচিবসহ চারজনক গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার ঘটনায় দুই শিক্ষার্থীসহ ওই কেন্দ্রের সচিব, সহকারী কেন্দ্র সচিব ও দুই প্রত্যবেক্ষককে (শিক্ষক) তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিকালে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং রাত সাড়ে ৮টায় কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি জানান, পরীক্ষার হলে শিক্ষার্থী ফেসবুক লাইভ করায় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রথমে অভিযুক্ত দুই ছাত্রকে এবং পরে প্রধান শিক্ষক ওই কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল ও সহকারী কেন্দ্র সচিব রওশন হাসান রুবেলকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কেন্দ্র সচিব হিসেবে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন ও সহকারী কেন্দ্র সচিব হিসেবে আলহাজ মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তালুকদার ও শৈলাট উচ্চ বিদ্যালয়ের কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।...