সদ্যসরকারিকৃত শিক্ষকদের স্বপদে-স্বগ্রেডে আত্তীকরণের দাবী
গতকাল ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার বেলা ২ ঘটিকায় ঢাকা বিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ-বাসকশিপ কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ বিধিতে সরকারিকৃত কলেজসমূহের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলহাজ্ব কে এম দেলোয়ার হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসকশিপ কেন্ত্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার আব্দুল আলীম।
মুখপাত্রের দায়িত্ব পালন করেন বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল আলম।অত্র সভায় বক্তারা অত্যন্ত উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে উল্লেখ করেন যে, ২০১৬ সালে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার স্বার্থে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি কলেজ বিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার ঘোষণা দেন। ২০১৮ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠানগুলোর জিও জারি করা হয়।সরকারিকরণের ঘোষণার ৬ বছর অতিক্রম হলেও অদ্যবধি বেশিরভাগ কলেজের আত্তীকরণের কাজ সম্পন্ন করা হয়নি।এছাড়াও অধিকাংশ শিক্ষক-কর্মচারিদের গ্রেড অবনমন করে অসম্মান জনক ভাবে আত্তীকরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। প্রাতিষ্ঠনিক ত্রুটি-বিচ্যুতির কারণে বহু-সংখ্যক শিক্ষক-কর্মচারিকে আত্তীকরণের বাহিরে রাখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কলেজ সরকারিকারণ ঘোষণার পর প্রতিটি শিক্ষক পরিবারে আনন্দ-হিল্লোল বয়ে গেলেও আজ সেখানে বেদনার কালো ছায়া । বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিনিধিসভায় সারা দেশের শিক্ষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নিন্মলিখিত দাবি সমূহ বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়।
১। সকলকে স্ব-গ্রেডে, স্ব-পদে আর্থিক সূরক্ষা (পে প্রটেকশন ) বহাল রেখে আত্তীকরণের ব্যবস্থা করা।
২।প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারনে বেসরকারি আমলে কর্মরত কোন শিক্ষক - কর্মচারিকে বঞ্চিত না করে সকলকে আত্তীকরণ করা।
৩।শিক্ষক-কর্মচারিদের পদসৃজনে পুনঃ যাচাই প্রক্রিয়াকে সহজ করে জিওজারির তারিখ থেকে প্রতিষ্ঠানে অব্যাহতভাবে কর্মরত শিক্ষকদের আত্তীকরণের অন্তর্ভুক্ত করা এবং একই সার্কুলারে প্যানেল হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রাতিষ্ঠানিক প্রাপ্যতা অনুসারে আত্তীকরণের অন্তর্ভুক্ত করা।
৪।চাকুরিতে ১ম যোগদানের তারিখ হতে ৮ বছর ও ১৬ বছর অতিক্রম করা চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের যথাক্রমে সহকারি অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের জন্য পত সোপান তৈরি করে শিঘ্রই পরিপত্র জারি করা ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
৫।২০১৮ বিধিমালার প্রয়োজনীয় উপবিধি সমূহ প্রণয়নের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা এবং উপবিধি প্রণয়ন কমিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
৬।যোগদানের তারিখ হতে শতভাগ কার্যকর চাকুরিকাল(ইফেক্টিভ সার্ভিস) গণনা করে পদোন্নতি ও পদ সোপান তৈরি করে সকল ক্ষেত্রে তা কার্যকরের ব্যবস্থা গ্রহন করা এবং
৭।।আইসিটি শিক্ষকদের আত্তীকরণে অন্তর্ভুক্ত করা।
৮।।ন্যাশনাল এডুকেশন সার্ভিস গঠন করা।
প্রতিনিধি সভা শেষে এ সকল সমস্যা সমাধানের জন্য আশু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে পদ-সৃজন ও আত্তীকরণের কাজে নিয়োজিত মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্সচারিদের প্রতি উদাত্ত আহবান জানানো হয় ।এছাড়াও প্রতিনিধিসভা থেকে উপরিউক্ত দাবী সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় আরও ঘোষণা দেওয়া হয় যে, আগামী ৩০ সেপ্টেম্বর-২০২২ ইং তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারিদের উপরিউক্ত দাবিসমূহ বাস্তবায়ন করা না হলে আগামী ১ অক্টোবর-২০২২ রোজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা বাস্তবায়নে শিক্ষক-কর্মচারিদের প্রস্তুত থাকার কথা বলা হয়।
উক্ত প্রতিনিধিসভায় বক্তব্য রাখেন
টি আই এম কামরুল আলম মিঞাঁ(সিনিয়র সহ-সভাপতি)জনাব মোঃ নাসির উদ্দীন ( সহ-সভাপতি),সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন।
জনাব মোঃ মানিক মিয়া মুন্সী (যুগ্ম-সাধারণ সম্পাদক) জনাব ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক) (সাংগঠনিক সম্পাদক,জনাব মির্জা মাজহারুল ইসলাম লিপন(সাংগঠনিক সম্পাদক))জনাব শিবু সংকর বোস (সাধারন-সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) পাইংম্রা সাং মারমা ( মহিলা বিষয়ক সহ- সম্পাদক) জনাব মোঃ হাবিবুর রহমান প্রিন্স ( সহ- সম্পাদক, বরিশাল বিভাগ) রনজিৎ চন্দ্র কুরী ও মেহেদী হাসান মাসুদ,মনিরুজ্জামান মনির,সাইদুর রহমান উত্তম কুমার সাহা,রফিকুল ইসলাম,আকতার হোসেন,হারুনুর রশিদ,মোঃ নাসির উদ্দিন,শরীফ মোঃ ইকবাল,আবদুল জব্বার,সাজেদুর নাছির উল্লাহ,সিরাজুল
রহমান,ইসমাইল হোসেন,নিরজম কুমার সরকার,হাবিবুর রহমান,ছাইফুর রহমান,মোশারফ হোসেন,রশিদুল স্যার সহ অন্যান্য সিরিয়র নেতৃবৃন্দ।
বার্তা প্রেরণকারীঃ
আলহাজ্ব কে এম দেলোয়ার হোসেন (সভাপতি) ও
জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন।
(ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)
বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ-বাসকশিপ কেন্দ্রীয় কমিটি।।

Comments
Post a Comment