নওগাঁর মহাদেবপুরে কবি ইসমাইল হোসেন মন্ডলের দাফন সম্পন্ন ।







মহাদেবপুর (নওগাঁ):  নওগাঁর   মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান ও  বিশিষ্ট কবি ইসমাইল হোসেন মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডাকবাংলো মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় কবি ইসমাইল হোসেন মন্ডল হঠাৎ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া
সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ৯টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কবি ইসমাইল হোসেন মন্ডল ১৯৫৫ সালের ১ জানুয়ারি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের নীচ লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলী ও জামিরুন বেগমের ছেলে এবং মহাদেবপুর সর্ব মঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দীনের ছোট ভাই। কবি ইসমাইল হোসেন কর্মজীবনে যমুনা সার কারখানায় চাকরী করতেন।
২০১৫ সালে অবসর গ্রহণের পর মহাদেবপুর লিচু বাগান এলাকায় তাঁর নিজস্ব বাসভবন উত্তর ফাল্গুনী'র দ্বিতীয় তলায় বসবাস করতেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালিখি ও রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি তাঁর জীবদ্দশায় কবিতা, গান, এবং শিশুদের জন্য অসংখ্য ছড়া লিখেছেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, মেয়েদের জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আহসান হাবীব ভোদন, তাঁর ঘনিষ্টজন হিসেবে পরিচিত কবি দীনবন্ধু চিশতী, কবি মীর আবদুর রাজ্জাক, সাংবাদিক বরুন মজুমদার, বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক মো. আইনুল হোসেন, সাংবাদিক আমিনুর রহমান খোকনসহ এলাকাবাসি


তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

Comments

Popular posts from this blog

নতুন বেতন স্কেল পাবেন সরকারি কর্মচারিরা

সরকারিকৃত প্রদর্শক, সহঃগ্রন্হাগারিকদের বেতনগ্রেড বৈষম্য ও অবনমন

সরকারিকৃত প্রভাষকদের বেতনগ্রেড অবনমন!