মহাদেবপুরের' দূর্জয়' কঠোর অধ্যবসায়ে মাধ্যমে করলো মেডিকেল জয়।



মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি নওগাঁ।

মহাদেবপুরের দূর্জয় অতি সাধারণ পরিবার থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছে।

নওগাঁর  মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের মহাদেবপুর কায়েস্হ পাড়া গ্রামের স্কুল শিক্ষক  সুকুমার দাশের ১ম সন্তান সুকান্ত কুমার দাশ  দূর্জয়।  ২য় সন্তান সুস্মিতা দাস মিষ্টি  (৮ম শ্রেণি) স্ত্রী শীলা রানি দাশ একজন গৃহিণী।

দূর্জয় শিক্ষাবার্তাকে  জানাই,   বাবা এখন অবসরে থাকায় কোন বেতন পান না, তাই স্বাভাবিক কারনেই বাবাকে  অনেক কষ্ট করেই সংসার চালাতে হচ্ছে। এ ছাড়াও ছোট বোনের পড়াশুনারও  একটা খরচা আছে। সব কিছু মিলিয়ে ক্ষুদ্র সংসারে বাবা মা তাঁদের নিজেদের চাহিদাকে গুরুত্ব না দিয়ে সব সময় আমাদেরকে নিয়ে ভাবতেন, বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন,   যেন আমি বড় কিছু একটা  হতে পারি। বাবার ইচ্ছা পূরুণ করার জন্য আমি সব সময় লিখা পড়া নিয়েই ব্যস্ত থাকতাম। আমার অন্যান্য  স্কুল বা কলেজ বন্ধুদের মত আরাম আয়েশী বা বিলাসী জীবন যাপন করতাম না।

দূর্জয় মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে, এবং নওগাঁ সরকারি কলেজ থেকে  এইচএসসি পরীক্ষাতেও   জিপিএ ৫ পেয়েছে।
এবং চলতি বছরে (২০২১ইং) মাগুড়া মেডিকেলের জন্য নির্বাচিত হয়েছে। তার রোল নং১৬০১১৬০

দূর্জয়  শিক্ষাবার্তাকে আরো জানাই, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর নিকট দোয়া প্রার্থী, আমি যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারি এবং আত্নীয় স্বজনসহ অসহায় গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা দিতে পারি।

দূর্জয়ের বাবা সুকুমার দাস জানান, আমার বড় ছেলে ছোট থেকেই খুব সাদাসিধে জীবন যাপন করত, বিলাসিতা বা চাওয়া পাওয়ার জন্য কোন রকম  আবদার বা যেদ করত না। ছোট থেকেই  সে খুব মেধাবী ছিল। সৃষ্টিকর্তার কৃপায় মেডিকেলের জন্য নির্বাচিত হওয়াই  তিনি দেশবাসীর নিকট দোয়া ও  আশীর্বাদ কামনা করি, যেন আমার ছেলে ডাক্তার হয়ে নিজ এলাকার ও দেশবাসীর সেবা করতে পারে।

মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মোশাররফ হোসেন বলেন সুকান্ত কুমার দাস দূর্জয়,  তার আচার আচরণে নম্রতা ও ভদ্রতার জন্য সকল শিক্ষক তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখত। সে সহজ সরল ও খুব মেধাবী ছাএ ছিল।  শিক্ষকদের খুব শ্রদ্ধা  করত। এবং ইংলিশে খুব পারদর্শী ছিল। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

দূর্জয়ের নিজ এলাকায় গ্রামের বাড়িতে মেডিকেলের ভর্তির খবর প্রকাশিত হলে সবার মাঝে এক অন্য রকম আনন্দের  আমেজ বিরাজ করছে। পাড়া প্রতিবেশিদের এটাই প্রত্যাশা মস্তবড় ড়াক্তার হয়ে  দূর্জয়  যেন আমাদের সুচিকিৎসা দেয়  ও  তার জন্য দীর্ঘায়ু কামনাসহ শুভ কামনা রইল।

সংগৃহিত

Comments

Popular posts from this blog

নতুন বেতন স্কেল পাবেন সরকারি কর্মচারিরা

সরকারিকৃত প্রদর্শক, সহঃগ্রন্হাগারিকদের বেতনগ্রেড বৈষম্য ও অবনমন

সরকারিকৃত প্রভাষকদের বেতনগ্রেড অবনমন!