প্রতিবন্ধকতাকে জয় করেছেন নওগাঁর দুই জয়িতা নারী
মোঃ রফিকুল ইসলাম
মহাদেবপুর(নওগাঁ)প্রতিনিধি
রাজশাহী বিভাগে নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধকতাকে জয় করেছেন দুই জয়িতা নারী। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়ন করছেন। নারী ক্ষমতায়নের আগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে নারীর উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়ন হতে ৫ টি ক্যাটাগরিতে ২ জন জয়িতা নির্বাচনে বিজয়ী হয়েছেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমিনা খাতুন জানান, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী’ উপজেলার অর্জুনী গ্রামের মো. ইছাহক আলীর কন্যা মোসা. মাহমুদা বানু। পড়াশুনা করতে গিয়ে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। সে অনেক কষ্টে টিউশনি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থর্নীতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী পরিদর্শক হিসাবে চাকরি লাভ করেন। অভাবের সংসারে স্বামী দুধ বিক্রয় করে অতি কষ্টে উপার্জন করে ৫টি সন্তানের মধ্যে বড় মেয়ে মাহমুদা বানুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। সে এখন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী পরিদর্শক হিসাবে চাকরি করছেন।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, এভাবেই মা ও মেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। উপজেলার এক অজপাড়া গ্রাম থেকে নানা প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে চলেছে তারা। তাদের সংগ্রাম অন্যান্য নারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সকলের আশা। খবরটি প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়।
Comments
Post a Comment